এসইও শিখে ভবিষ্যতে আয় কেমন হতে পারে?


আয়ের বিষয় সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটুকু কাজ পারেন ও সময় দিচ্ছেন। এসইও তে অনেক ধরনের কাজ থাকে যা এর মধ্যেই আপনাদের জানা হয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তবে একরকম আয় হবে আবার কোন কোম্পানি বা ফার্মের অধীনে চাকুরি করলে আরেকরকম আয়। আবার ফ্রিল্যান্সিং এও ঘন্টা প্রতি ও সুবিধা অনুযায়ী কাজ করতে পারেন তাতে আবার অন্যরকম হিসাব। সাধারনত চাকুরির ক্ষেত্রে একজন ফ্রেশার এসইও এক্সপার্ট এর বেতন ১৫ থেকে শুরু করে ১,০০,০০০ পর্যন্ত গড়ায়। 
কাজ করতে করতে আপনার কাজের অভিজ্ঞতা যত ভারি হবে আপনার ডিম্যান্ড তত বাড়বে। সাধারনত মাল্টি-ন্যাশনাল কোম্পানি ও বেশ কিছু আউটসর্সিং প্রতিষ্ঠান প্রচুর পরিমানে এসইও এর কাজ করে তাই এদের এই লাইনে এক্সপার্ট এর দরকার পরে। এছাড়া, ফ্রীল্যান্স মার্কেটপ্লেস গুলোতে ৫-১০০ ডলার প্রতি ঘণ্টা রেটেও এসইও কাজ আছে আবার এক কাজে ৫০-৩০০ ডলার এককালীন দেয় এমন কাজও আছে। মার্কেটপ্লেসগুলোতে বায়াররা এমন কিছু কাজ দেয় যেখানে একা হয়ত আপনার পক্ষে কাজটি টুলে আনা সম্ভব হবে না, সেক্ষেত্রে ৩-৫ জনের দলে কাজ ভাগ করে দিয়ে আপনি কাজটি সময়ের মধ্যে শেষ করতে পারবেন। এক্ষেত্রে আয়ের ভাগ আপনাকে করতে হবে কাজের দায়িত্ব অনুযায়ী।
কাজের জন্য এসইও কোন সম্ভাবনাময় ক্ষেত্র কি?
হ্যাঁ, আর যেকোন আইটি বিষয়ের মত এসইওতেও সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে। তার জন্য আপনাকে পরিশ্রমি হতে হবে ঠিক আর দশটি সাবজেক্টের মতই। আমরা খুব দ্রুত এসইও শিখে ডলার আয়ের কথা ভাবি, যা আমাদের উন্নতির পথে বড় বাধা। সলে সাফল্য আসেনা আর দোষ হয় ইন্ডাস্ট্রি বা সেই বিষয়ের, যে চাকুরি বা কাজ নেই। যা একেবারেই অবান্তর ও ভুল কথা।
ব্যবসায় প্রসার এবং কার্যক্রম এখন অনেকটাই বললে ভুল হবে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন নির্ভর। তাই কোটি কোটি মানুষ অনলাইনে বিভিন্ন সার্ভিস বা পণ্য খুজে বেরাতে গিয়ে আপনার ব্যবসায় যদি খুজেই না পায় তবে আপনি কাঙ্ক্ষিত ভোক্তা বাজার কিভাবে ধরবেন আর পন্য বেচবেনই বা কিভাবে! সেইখানে যদি আপনার প্রদান করা সেবাটি বা পণ্যটি সহজে খুজে পাওয়া যায়, তাহলে ভাবতেই পারছেন- আপনার পণ্যের বিক্রি কি পরিমান বেড়ে যাবে, কারন ব্যবসায় বরাবর মার্কেটিং নির্ভর। এই অত্যন্ত গুরত্বপুর্ন কাজটি এসইও আপনার জন্য করবে। এসইও শুধুমাত্র আপনার পন্যের প্রসারই না, আপনার ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে লম্বা সময়ের জন্য চালিয়ে যেতে দরকারি। এসইও কাজটি দীর্ঘমেয়াদি, তাই এর ফলাফলও দীর্ঘস্থায়ী হয়।

এসইও শিখে ভবিষ্যতে আয় কেমন হতে পারে? এসইও শিখে ভবিষ্যতে আয় কেমন হতে পারে? Reviewed by Unknown on 1:10 AM Rating: 5

No comments:

Powered by Blogger.