এ মাসেই বাজারে আসছে বহুল প্রতিক্ষিত নোকিয়া ৭


নোকিয়ার আরও একটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল। নোকিয়া ৭ মডেলের এই স্মার্টফোনটি এ বছর বাজারে আসা নোকিয়ার পঞ্চম স্মার্টফোন। আগামী ২৪ অক্টোবর থেকে চীনের বাজারে পাওয়া যাবে নোকিয়া ৭।
এইচএমডি গ্লোবাল একেবারে প্রথম থেকেই স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার দিয়ে আসছে। এবারও ব্যতিক্রম হয়নি।
৫.২ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। স্মার্টফোনটি ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি এবং ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির আলাদা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
নোকিয়া ৭-এ আছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। নোকিয়া ৮ এর পর এই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে ডুয়েল সাইট ক্যামেরা। অর্থাৎ একইসাথে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা কিংবা ভিডিও করা যাবে। এছাড়া আছে ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা।
স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ন্যুগাট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ফোনটির ৪ গিগাবাইট ভ্যারিয়েন্টের মূল্য প্রায় ৩৭৭ ডলার এবং ৬ গিগাবাইট ভ্যারিয়েন্টের মূল্য ৪০৭ ডলার।
এ মাসেই বাজারে আসছে বহুল প্রতিক্ষিত নোকিয়া ৭
Reviewed by Unknown
on
12:26 AM
Rating:
Reviewed by Unknown
on
12:26 AM
Rating:
No comments: